হোম অন্যান্যসারাদেশ কেশবপুরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক সম্মেলনে গোলাম মোস্তফা সভাপতি, মশিউর সেক্রেটারী,উৎপল সাংগঠণিক সম্পাদক নির্বাচিত

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :

যশোরের কেশবপুর উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক সম্মেলন বুধবার রাতে অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত সম্মেলনের দ্বিতীয় পর্বের কাউন্সিল অধিবেশনে ডা. গোলাম মোস্তফাকে সভাপতি, প্রভাষক মশিউর রহমানকে সাধারণ সম্পাদক ও উৎপল দে’কে সাংগঠনিক স‌ম্পাদক করে ১৭ সদস্যের কেশবপুর উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের শাখার সম্মিলিত সাংস্কৃতিক জোটের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

বুধবার সন্ধ্যায় কেশবপুর প্রেসক্লাব কনফারেন্স রুমে উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ডা. গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, যশোর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু। বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি তরিকুল ইসলাম তারু, উদীচী যশোরের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব এবং জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রচার ও প্রকাশনা সম্পাদক শরিফুল ইসলাম। সাংগঠনিক রিপোর্ট পেশ করেন, কেশবপুর উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক প্রভাষক মশিউর রহমান।

কেশবপুর উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের নির্বাচিত নেতৃবৃন্দকে শপথ পাঠ করান, যশোর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু।

কমিটির অন্যরা হলেন- সহসভাপতি ইন্দ্রজিৎ হালদার, আব্দুস সাত্তার খান, শেখ শাহীন ও মদন সাহা অপু, সহসম্পাদক উজ্জ্বল ব্যানার্জী, অলোক বসু, প্রদীপ বসু পল্টু, ও অনুপম মোদক, কোষাধ্যক্ষ সুমন মজুমদার, অনুষ্ঠান সম্পাদক সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক মঞ্জুরুল হোসেন ডাবলু, দপ্তর সম্পাদক বিদ্যুৎ মন্ডল, সদস্য আব্দুল মজিদ ও শ্রাবন্তী রায় দে। ১৭ সদস্যের এ কমিটির অনুমোদন দিয়েছে যশোর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ।

অপর দিকে কেশবপুর প্রেসক্লাবের ঈক্ষ থেকে নবগঠিত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কেশবপুৃও প্রেসক্লাব সভাপতি আশখরাফ উজ জামান খান ও সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তীসহ নের্তৃবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন