স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :
যশোরের কেশবপুরের বিভিন্ন মন্দিরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে শহরে রথ নিয়ে বর্ণাঢ্য শোভা যাত্রা বের করে।
উপজেলার বালিয়াডাঙ্গা সার্বজনীন দেবালয়, কাটাখালী ইসকন মন্দির, পৌর শহরের শ্রীগঞ্জ কালী তলা মন্দির, ভাল্লুকঘর রথখোলা মন্দির থেকে জগন্নাথ দেবে শোভা যাত্রা বের হয় ।
প্রতিবছর আষাঢ় মাসের শুক্ল পক্ষের দ্বিতয়িা তিথিীতে শুরু হয় রথযাত্রা। নিয়মানুযায়ী এর ৯ দিনের মাথায় অনুষ্ঠিত হবে উল্টো রথ যাত্রা । জগ্নাথ দেব এ দিনে রথে উঠে মাসীর বাড়ি যান এবং উল্টোরথের দিনে ফিরে আসেন।
