স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :
কেশবপুরে গঠনতন্ত্র লংঘন করে অনুমোদন দেওয়া উপজেলা জাতীয় শ্রমিক লীগের কমিটি বাতিল করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা জাতীয় শ্রমিক লীগের ২৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেন যশোর জেলা জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জবেদ আলী ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।
নবগঠিত কমিটিতে শ্রমিক লীগ নেতা উত্তম প্রসাদ ঘোষকে আহ্বায়ক এবং শহিদুজ্জামান শহীদ, মীর হাবিব, মো. শাহীন ও ওসমান আলী বিশ্বাসকে যুগ্ম আহবায়ক করা হয়েছে।
এছাড়া এ কমিটির সদস্যরা হলেন- মফিজুর রহমান খান, বাসুদেব মিত্র, ফয়েজ উদ্দিন মোল্লা, আব্দুল হালিম, আসিফ খান, সরোয়ার খান টিক্কা, আব্দুল আজিজ, রুবেল শেখ, জুয়েল হোসেন, ইমরান খান, প্রদীপ বসু পল্টু, জাকারিয়া সরদার, সমির খান, মো. সোহেল, আব্দুল হাকিম সরদার, হাসান আলী, কৃষ্ণ পদ দাস, মিন্টু মিস্ত্রি, রেজাউল সরদার, নূর ইসলাম মোল্লা, আসুতোষ শীল ও বিল্লাল হোসেন প্রমুখ।
