স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কেশবপুর থানা ও পৌর বিএনপি’র উদ্যোগে কেশবপুর শহরে লিফলেট বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হোসেন আজাদ, কেশবপুর পৌর বিএনপি’র আহবায়ক সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস,,থানা বিএনপি’র আহ্বায়ক মশিয়ার রহমান, বিএনপি নেতা প্রভাষক আলাউদ্দিন আলা, শেখ শহিদুল ইসলাম,রেজাউল ইসলাম ,আলমগীর কবির, আফজাল হোসেন বাবু, যুবদল নেতা জাহাঙ্গীর কোবির মিন্টু, আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল আলম বুলবুল, সদস্য সচিব বাবুল রানা বাবু, থানা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান, ছাত্রদল নেতা মাসুম বিল্লাহ, ওয়াহিদুর-রহমান অন্তু প্রমূখ।
