হোম অন্যান্যসারাদেশ “কেশবপুরে প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ”

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :

কেশবপুরের মধ্যকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার ৫০ জন প্রতিবন্ধীর মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের উদ্যোগে ওই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের উপদেষ্টা স্টিফেন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মধ্যকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন প্রতিষ্ঠানের পরিচালক উৎপল দে।

বক্তব্য রাখেন, মধ্যকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি ইউপি সদস্য আব্দুর রহিম, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন ও কেশবপুর প্রেসক্লাবের সদস্য কামরুজ্জামান রাজু। প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী হিসেবে সেমাই, চিনি, কিচমিচ, বাদাম ও গুড়া দুধ দেওয়া হয়।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন