স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :
কেশবপুরে পূবালী ব্যাংক লিমিটেডের উপশাখার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন পূবালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ আরিফুর রহমান।
ব্যাংকের মণিরামপুর শাখার ব্যবস্থাপক মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন, মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মশিউর রহমান, ব্যাংকের কেশবপুর শাখার ব্যবস্থাপক আব্দুল কাদের, ব্যবসায়ী হাফিজুর রহমান, কুতুব উদ্দীন প্রমুখ। দোয়া পরিচালনা করেন, মাওলানা খলিলুর রহমান।
