হোম অন্যান্যসারাদেশ কেশবপুরে টিভির সিরিয়াল দেখার অপরাধে স্বামীর দায়ের কোপে স্ত্রী খুন

কেশবপুরে টিভির সিরিয়াল দেখার অপরাধে স্বামীর দায়ের কোপে স্ত্রী খুন

কর্তৃক Editor
০ মন্তব্য 134 ভিউজ

জয়দেব চক্রবর্ত্তী:

যশোরের কেশবপুরে টিভির সিরিয়াল দেখাকে কেন্দ্র করে স্বামীর ধারালো দায়ের কোপে স্ত্রী বৃষ্টি খাতুনকে(২০) খুন করেছে স্বামী সাইফুল ইসলাম মনা নামে এক পাষন্ড। বৃহষ্পতিবার সকালে থানা পুলিশ লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, বুধবার রাতে উপজেলার পাঁচবাকাবর্শী গ্রামের সাইফুল ইসলাম মনা স্ত্রীর টিভি সিরিয়াল দেখাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ সৃষ্টির এক পর্যায়ে ঘরে থাকা ধারালো দা দিয়ে স্ত্রী বৃষ্টি খাতুন কে কুপিয়ে হত্যা করে বাড়ি থেকে পালিয়ে যায়। হত্যাকান্ডের ঘটনায় নিহতের পিতা চিংড়া গ্রামের রফিকুল ইসলাম বাদী হয়ে কেশবপুর থানায় হত্যা মামলা দায়ের করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘাতক স¦ামী আটক হয়নি।

কেউ আটক হয়নি। কেশবপুর থানার ওসি জসিম উদ্দিন জানান,বৃহস্পতিবার সকালে খবর পেয়ে স্বামী সাইফুল ইসলামের পাঁচবাঁকাবর্শী গ্রামস্থ বাড়ি থেকে লাশ উদ্ধার করে যশোর মর্গে পাঠানো হয়েছে।থানায় মামলা হয়েছে। আসামি আটকে অভিযান চলছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন