স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :
কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের প্রশিক্ষক আজিজুল হাকিম সিয়াম কে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে বৃহ¯পতিবার সকালে চারুপীঠ আর্ট স্কুলের উদ্যোগে কেশবপুর প্রেসক্লাব গ্রন্থাগারে তাঁকে বিদায় সন্মাননা স্মারক ও বই দেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানের পরিচালক উৎপল দে’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী।
এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ শাহীন, শিক্ষক সুশান্ত মল্লিক, সৌরভ ধর জয়, জান্নাতুল ফেরদৌস মাওয়া, নির্ঝর বসু প্রমুখ।
