কেশবপুর (যশোর) প্রতিনিধি :
কেশবপুরে শনিবার সকালে কমিউনিটি পুলিশিং ডে পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে কেশবপুর থানা কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, কেশবপুর পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল, উপজেলা সহকারী কমিশনার (ঊমি) আরিফুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক,কেশবপুর সদও ইউপি চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা , উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়,কেশবপুর উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী রাবেয়া ইকবাল , আওয়ামী লীগ নেতা কবির হোসেন, মাওলানা আব্দুল হালিম প্রমুখ।
