হোম অন্যান্যসারাদেশ কেশবপুরে ইউপি নির্বাচন : প্রার্থীদের সাথে মতবিনিময়, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে সর্বত্মক ভুমিকা থাকবে -জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :

যশোরের কেশবপুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপুর্ণ পরিবেশে নির্বাচন করতে প্রার্থীদের সাথে জেলা প্রশাসনের পক্ষ থেকে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মংকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যশোর পুলিশ সুপার প্রলয জোয়াদ্দার। সভায় প্রতিদ্বন্ধি চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, ভোটারদেরও ভয় ভিতী দেয়া বন্ধে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানান।

অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রলয় জোদ্দার বলেন, কোন প্রকার বিশৃঙ্খলা মানা হবে না। সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি তমিজুল ইসলাম খান বলেন,অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বাজায় রাখতে প্রশাসন তৎপর থাকবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন