হোম অন্যান্যসারাদেশ কৃষি উৎপাদন ব‍্যবস্থায় প্রযুক্তি সমবায় ভিত্তিক ব‍্যবহার বৃদ্ধি করতে হবে -মনিরামপুরে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

রিপন হোসেন সাজু, মনিরামপুর (যশোর) :

পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, কৃষি উৎপাদন ব‍্যবস্থায় প্রযুক্তি ও সমবায় ভিত্তিক ব‍্যবহার বৃদ্ধি করতে হবে। প্রযুক্তি ও সমবায়কে বাদ দিয়ে টেকসই কৃষি ব্যবস্থা সম্ভব নয়। প্রান্তিক কৃষক পর্যায়ে উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়াতে সরকারি বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ নিতে হবে। সরকার শুধু কৃষকের বন্ধুই নয়, দরদীও। কৃষকের আশা আকাঙ্খার বাস্তবায়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে।

প্রতিমন্ত্রী শুক্রবার বিকালে মণিরামপুর উপজেলার পাঁচাকড়ি ভিলেজ সুপার মার্কেটে সফল নিরাপদ কৃষি পণ্য উৎপাদন প্রক্রিয়াজাতকরণ ও বিপণন সমবায় সমিতি লি: এর সদস্যদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

সফল সমবায় সমিতি সভাপতি দীপংকার বসুর সভাপতিত্বে প্রতিমন্ত্রী আরও বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে আধুনিক ও সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয়ে কৃষি ও কৃষকদের উন্নয়নে বাস্তবায়িত হচ্ছে বিভিন্ন কর্মসূচী। দেশের সংকটকালীন মূহুর্তে বঙ্গবন্ধু কৃষির উন্নয়নে যে রূপরেখা প্রদান করেছিলেন পরবর্তীতে তা দেশের খাদ্য নিরাপত্তা ও স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সক্ষম হয়েছিল।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমবায় অধিদপ্তরের খুলনার ডিভিশনাল জয়েন্ট রেজিষ্ট্রার মোঃ মিজানুর রহমান, সফল প্রকল্প সলিডারিডাড নেটওর্য়াক এশিয়া ঢাকার সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ইন্দু ভূষন রায়, জাগরণী চক্র ফাউন্ডেশনের পরিচালক কর্মসূচি কাজী মাজেদ নেওয়াজ, মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌরমেয়র কাজী মাহমুদুল হাসান, নেহালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রুহুল আমিন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন, নেহালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্জ্ব এ্যাড. কামরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের নেতা এ্যাড. বশির আহম্মেদ খান, মনিরামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তারসহ প্রমুখ।

এ অনুষ্ঠানের আগে প্রতিমন্ত্রী চট্টগ্রামের সীতাকুন্ডে কনটেইনার ডিপোর বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে নিহত ফায়ারম্যান গাউসুল আজমের বাড়িতে গেলেন পল্লী উনয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি। এসময় তিনি নিহত গাউসুল আজমের ৬ মাস বয়সী পুত্র সিয়ামকে আদর করেন। এছাড়া পরিবারের স্বজনদের খোঁজ খবর নেন।

শুক্রবার বিকালে মনিরামপুর উপজেলার খাটুয়াডাঙ্গা গ্রামে নিহত গাউসুল আজমের বাড়িত যান। প্রতিমন্ত্রীকে বাড়িতে পেয়ে নিহত গাউসুল আজমের পরিবারের স্বজনরা আবেগ আপ্লুত হয়ে পড়ে। এসময় তিনি নিহতের বাড়িতে গিয়ে ৬ মাস বয়সী পুত্র সিয়ামকে আদর করেন। পাশাপাশি নিহতের বাবা আজগর আলী, মা আছিয়া খাতুন ও গাউসুল আজমের স্ত্রী কাকলী খাতুনকে শান্তনা দেন। স্বজনরা নিহত গাউসুল আজমের স্ত্রী কাকলী খাতুনের জন্য একটি চাকরীর দেয়ার জন্য অনুরোধ করেন। প্রতিমন্ত্রী চাকরী দেয়ার ব্যাপারে নিহত গাউসুল আজমের স্বজনদের আশ্বস্ত করেন।

এসময় সাথে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, আওয়ামী লীগ নেতা অ্যাড. বশির আহম্মদ খান, স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুবোধ সরকার, নেহালপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বাবু চঞ্চল ভট্টাচার্য্য, যুবলীগ নেতা শামীম আক্তার প্রমূখ। তারপর রাত ১০ টার দিকে নেহালপুর স্কুল এন্ড কলেজের একাডেমিক ভবনে ইউনিয়ন আওয়ামীলীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন