হোম ফিচার কুলিয়ারচরে এক সাথে চার সন্তানের জন্ম দিলেন এক গৃহবধু

কিশোরগঞ্জ প্রতিনিধি :

কিশোরগঞ্জের কুলিয়ারচরে এক নারী একসাথে চারটি সন্তান জন্ম দিয়েছেন। এ নিয়ে হাসপাতাল ও এলাকা জুড়ে আলোড়ন শুরু হয়েছে।

আজ বুধবার (৬ এপ্রিল) দুপুরে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হসপাতালে সিজারের মাধ্যমে লাকি আক্তার (২৮) নামের ওই নারী চার সন্তানের জন্ম দেন। তাদের মধ্যে দুই মেয়ে ও দুই ছেলে। তারা সবাই সুস্থ আছে। তবে সন্তানের মা অসুস্থ থাকায় আইসিইউতে ভর্তি রয়েছেন।

জানা যায়, পশ্চিম গাইলকাটা গ্রামের মোঃ মুসা মিয়ার কন্যা লাকি আক্তারের বিয়ে হয় ছয়সূতী ইউনিয়নের বড় ছয়সূতী গ্রামের আক্তারুজ্জামানের ছেলে ফাইজুর রহমানের সাথে। গত দশ বছর ধরে তারা একটি সন্তানের আশার বিভিন্ন হাসপাতালে ঘুরেছেন। অবশেষে তারা ৪ সন্তানের মুখ দেখলেন এক সাথে।
নবজাতকের পিতা ফাইজুর রহমান দর্জির কাজ করেন।

ফাইজুর রহমান বলেন, একটি সন্তানের জন্য আল্লাহ কাছে অনেক প্রার্থনা করেছি। অনেক হাসপাতালে ঘুরেছি। অবশেষে আল্লাহ আমাদের ডাক শুনেছেন। তবে চার বাচ্চা লালন পালন নিয়ে আছি দুশ্চিন্তায়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, চার বাচ্চার মধ্যে তিন বাচ্চার ওজন ২০০০ গ্রাম করে। এক বাচ্চার ওজন ১৯৫০ গ্রাম। এরা সবাই সুস্থ আছে। তাদের মা অসুস্থ থাকায় আইসিইউতে আছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন