হোম জাতীয় কিশোরী ফুটবলারকে ‘ধর্ষণ মামলায়’ ছাত্রলীগ নেতা গ্রেফতার

জাতীয় ডেস্ক :

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় এক কিশোরী ফুটবলারকে ‘ধর্ষণ মামলায়’ ছাত্রলীগের সাবেক নেতা ওয়াহিদুল আলম ফকির ওরফে ফয়সালকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৭ এপ্রিল) দুপুরের দিকে গাজীপুর জেলার গাছা থানার ছয়দানা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে নান্দাইল থানা পুলিশ।

ওয়াহিদুল আলম ফকির ওরফে ফয়সাল উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ সময় নিউজকে বলেছেন, ‘ধর্ষণের মামলা দায়েরের পর আসামিকে গ্রেফতার করা হয়েছে।’

বিস্তারিত আসছে…

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন