হোম অন্যান্যসারাদেশ কিশোরগঞ্জে পৃথক দুই ঘটনায় দুইজনের মৃত্যু

মোহাম্মদ আরীফুল ইসলাম, কিশোরগঞ্জ :

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা এবং সংঘর্ষের ঘটনায় ১ জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছে।

গত ২৯ মে রাত ৯ টার দিকে কুলিয়ারচর বাজারে একটি জুতার দোকানে জুতা- কেনাবেচার ঘটনা নিয়ে ঝগড়া সৃষ্টি হয়। ঝগড়ার এক পর্যায়ে উপজেলার পৌর এলাকার তাতারকান্দি ও পূর্ব গাইলকাটা গ্রামের লোকেদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। উক্ত সংঘর্ষের জেরে আজ ৩০ মে সোমবার সকাল থেকে কুলিয়ারচর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলেও পুলিশের তদারকি উপেক্ষা করে দিন ব্যাপি দফায় দফায় সংঘর্ষ চলে।

সংঘর্ষের ঘটনায় পূর্ব গাইলকাটা গ্রামের সুজন মিয়া (৪৩) নামে এক ব্যাক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন। এ ঘটনার জেরে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। সংঘর্ষ চলাকালীন সময় সড়কে যানবাহন ও পথচারী চলাচল বন্ধ হয়ে পরে।

এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি। নিহতের সুরতহাল রিপোর্ট করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জে পাঠানো হবে।

অপরদিকে, ২৯ মে রবিবার আনুমানিক রাত ১০/ ১১ টার দিকে উপজেলার ছয়সূতী ইউনিয়নের মাধবদী মধ্যপাড়া গ্রামের ইলিয়াস মিয়ার ছেলে শাওন মিয়া(২০) নামের এক যুবক ফাসিঁতে ঝুলে আত্মহত্যা করেছে বলে পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে। আজ ৩০ মে সোমবার সকালে থানা পুলিশ লাশ উদ্ধার করে। তবে আত্নহত্যার কারণ এখন পর্যন্ত জানা যায়নি।

এ বিষয়ে ছয়সূতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোইকবাল হোসেন বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি। এখন পর্যন্ত আত্মহত্যার সঠিক কারন জানা যায়নি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন