হোম ফিচার কিশোরগঞ্জের ২৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২০টিতে আওয়ামী লীগ জয়ী!

মোহাম্মদ আরীফুল ইসলাম, কিশোরগঞ্জ :

কিশোরগঞ্জের ২৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২০টিতে আওয়ামী লীগ, ৪টিতে জাতীয় পার্টি এবং ৫টিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন।

এর মধ্যে বাজিতপুরের ১১টি ইউনিয়নের ৩টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতা সহ বাকি ৮টিতে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

এছাড়া করিমগঞ্জের ১১টি ইউনিয়নের ৬টিতে আওয়ামী লীগ, ১টিতে জাতীয় পার্টি ও ৪টিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

তাড়াইল উপজেলার ৭ ইউনিয়নের ৩টিতে আওয়ামী লীগ, ৩টিতে জাতীয় পার্টি ও ১টিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন