হোম জাতীয় কিশোরগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু

জাতীয় ডেস্ক :

কিশোরগঞ্জের বা‌জিতপুরে জ‌মি নিয়ে বিরোধের জে‌র ধরে প্রতিপক্ষের হামলায় আহত এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (২৪ এপ্রিল) সকালে ঢাকার এক‌টি বেসরকা‌রি হাসপাতালে চি‌কিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত যুবকের নাম মো. আক্কাছ মিয়া (৪৮)। তিনি উপজেলার সরারচর ইউনিয়নের বাল্লা গ্রামের মৃত আ. রউফের ছেলে।

জানা যায়, উপজেলার বাল্লা গ্রামের মোতা‌লিবের সঙ্গে আক্কাসের বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। ঝড়ে বাঁশ হেলে পড়া নিয়ে গত ২০ এপ্রিল সকালে মোতা‌লিব ও তার লোকজন আক্কাসের বা‌ড়িতে হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে আহত হন- আক্কাস, তার ভাই আলম, আল‌মের স্ত্রী মুক্তা বেগম ও তার শিশু সন্তান সায়মন।

আহতদের বা‌জিতপুরের জহুরুল ইসলাম মে‌ডিকেল কলেজ হাসপাতালে ভ‌র্তি করা হলে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর করা হয় আক্কাসকে।

ঢাকা মে‌ডিকেল কলেজ হাসপাতালে দু‌দিন চি‌কিৎসার পর তাকে শ্যাম‌লীর এক‌টি হাসপাতালে ভ‌র্তি করা হয়। সেখানে চি‌কিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বা‌জিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শ‌ফিকুল ইসলাম বিষয়‌টি নি‌শ্চিত করেছেন।

তিনি জানান, এ ব্যাপা‌রে বা‌জিতপুর থানায় এক‌টি মামলা দায়ের করা হয়ে‌ছে। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে চারজনকে। মরদেহ ময়নাতদন্তের জন্য কি‌শোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ম‌র্গে পাঠানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন