হোম অন্যান্যসারাদেশ কালীগঞ্জ রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :

কালীগঞ্জ উপজেলার ৬৫নং রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫ মার্চ ২০২১ সরকারি নীতিমালা উপেক্ষা করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন ও বিতর্কিত ব্যক্তিকে সভাপতি করায় বিদ্যালয়ের অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযোগে জানা গেছে রঘুনাথপুর গ্রামের মোঃ লোকমান হোসেনের পুত্র মোঃ আলতাফ হোসেন একজন অবিবাহিত। অন্য একজনের বাচ্চা এ্যাভিডেভিড করে অভিভাবক সেজে এ্যাভিডের সূত্রে সভাপতি পদ নিয়েছে। যাহা সরকারি নীতিমালা আছে কি না এ নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। তার এই সভাপতি পদ নিয়ে অভিভাবক মহল ও এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অন্যদিকে অভিভাবক সদস্য সভাপতি পদপ্রার্থী ফারুক তাদের সভাপতি পদ সিদ্ধান্ত করার আগে গত ২৯ নভেম্বর ২০২০ তারিখে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস.এম জগলুল হায়দারের নিকট লিখিত দরখাস্ত করলে তিনি কালীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসারের উপরে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য দায়িত্ব দেন।

এদিকে সে বিষয়ে কোন প্রকার ব্যবস্থা না নিয়ে প্রধান শিক্ষক শাহাজাহান কবীর যোগসাজসে সভাপতি অন্য পক্ষ ফারুক হোসেন, পিতা জহুর আলীকে না জানিয়ে গোপনে কার্যক্রম করে। এদিকে ফারুক হোসেন গঠিত কমিটির বিরুদ্ধে জেলা ও উপজেলা বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে অভিভাবক মহল ও এলাকাবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় অভিভাবকরা প্রশাসনের সুদৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন