হোম অন্যান্যসারাদেশ কালীগঞ্জ উপজেলার নবনির্বাচিত ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ গ্রহণ

শিপলু জামান, কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতাঃ

ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদে তৃতীয় ধাপে নির্বাচনে নব-নির্বাচিত ইউপি সদস্য পুরুষ এবং সংরক্ষিত নারী আসনের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ জানুয়ারী) বিকাল ৪ টার সময় উপজেলা পরিষদেও অডিটোরিয়ামে ১১টি ইউনিয়নের সংরক্ষিত আসনের নারী সদস্য এবং সাধারণ আসনের সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

শপথ বাক্য পাঠ করান কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভিন, নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মধু সুদন সাহা, পরিবার পরিকল্পনা অফিসার তরুণ কুমার, সমাজসেবা অফিসার কৌশিক খান, বিআরডিবি অফিসার খায়রুল হক, নব-নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, স্থানীয় কর্মরত সাংবাদিকসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন