কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :
সুশীলনের বাস্তবায়নে ও অক্সফাম এর সহযোগিতায় রিকল ২০২১ প্রকল্পের আওতায় যুব নারীদের কারিগরি গার্মেন্টস বিষয়ে তিন মাস ব্যাপী প্রশিক্ষণ শুভ উদ্বোধন করা হয়েছে।
২২ ফেব্রুয়ারি ২০২২ মঙ্গলবার সকাল ১০ টায় কালীগঞ্জের মহৎপুর সুনিপুণ গার্মেন্টসে এর হলরুমে সুশীলন এর উপ-পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টুর সভাপতিত্বে ও রিকল প্রজেক্ট এর সমন্বয়কারী জাহিদুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, বক্তব্য রাখেন সুশীলন সঞ্চয় ও ঋণদান এর এরিয়া ম্যানেজার রিয়াজুল ইসলাম,আইন পরামর্শ সৈয়দ মাহমুদুর রহমান, অভ্যন্তরীণ অডিট কর্মকর্তা রবীন্দ্রনাথ বিশ্বাস, হিসাব রক্ষক কৃষ্ণা কর্মকার, সুনিপুণ ইনচার্জ আতিকুর রহমান আতিক, মার্কেটিং অফিসার ফিরোজ আহমেদ, সুশীলন আঞ্চলিক অফিসের কম্পিউটার ম্যান আবু রায়হান, প্রমুখ।
সুশীলন এর উপ-পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু বলেন বেকার যুব নারীরা প্রশিক্ষণ গ্রহণ করে নিজেরা নিজের জীবন পরিবর্তন ঘটিয়ে স্বাবলম্বী হতে পারবে । সুশীলনের ব্যবস্থাপনায় ও অক্সফাম এর সহযোগিতায় গার্মেন্টস বিষয়ে ৩ মাসব্যাপি প্রশিক্ষণে যুব পাঁচজন নারীকে প্রতিদিন ৩০০ টাকা হারে প্রত্যেককে মাসে ৬০০০ টাকা দেওয়া হবে। এছাড়া সুনিপুণ গারমেনছের আরো পাঁচজনকে এই প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে , ১০ জন নারী এই প্রশিক্ষণ গ্রহণ করবেন।
