ঝিনাইদহ অফিস :
ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার ১০ নম্বর কাষ্ঠভাঙ্গা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার মোঃ রাশেদুল ইসলাম রাশেদ ও তার ভাই মোঃ রকিবুল ইসলাম, মোঃ মমিনুর রহমান ও তার বাবা মোঃ আতিয়ার রহমান (৬৫) সহ সোমবার রাত ৮ টার সময় বিজয়ী ইউপি সদস্য রাশেদ সাতগাছিয়া গ্রামের মোহাম্মদ জুম্মানের অসুসতার খবর পেয়ে দেখতে যান।
এই সময় সাতগাছিয়া গ্রামের পরাজি প্রারথী মোঃ কোরবান আলী ও তার কিছু সন্ত্রাসী বাহিনীর লোকজন অতর্কিতভাবে হামলা করেন রাশেদ এর উপর আত্মরক্ষার জন্য একটা ঘরের ভিতরে লুকায়। ওই সময় ঘরের দরজা ভেঙে নবনির্বাচিত মেম্বারের পায়ে চাইনিজ কুড়াল দিয়ে কোপ মারে এবং মারপিট করেন।
খবর পেয়ে ছোট ভাই রোকন ও বাবা আতিয়ার রহমান ঠেকাইতে আসলে তদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালাই এবংং গুরুতর আহত করে তারা এখন সবাই কালীগঞ্জ সাস্থ্য কমপেলেক্সে ভর্তি আছেন।
নব নির্বাচিত মেম্বর রাশেদের কাছে জানতে চাইলে তিনি জানান আমার কাছে ১৩৬ ভোটে পরাজিত হয়ে ক্ষিপ্ত হয়ে আমার এবং আমার বাবা ছোট ভাই দের হত্যার উদ্দেশ্য হামলা চালাই পরাজিত মেম্বার কোরবান আলী সহ তার সমর্থকেরা। কোন মামলা হয়েছে কি না জানতে চাইলে তিনি জানান আমি খুব অসুস্থ হাসপাতাল থেকে রিলিজ পেলে থানাই মামলা করব।
