হোম অন্যান্যসারাদেশ কালীগঞ্জে ধরন্ত লাউ গাছ কেটে দিল দুর্বৃত্তরা

কালীগঞ্জে ধরন্ত লাউ গাছ কেটে দিল দুর্বৃত্তরা

কর্তৃক Editor
০ মন্তব্য 146 ভিউজ

ঝিনাইদহ অফিস:

 

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বড় শিমলা গ্রামে এবার ২৩ শতক জমির ধরন্ত লাউ গাছ গেটে সাবাড় করেছে দূর্বৃত্তরা। শনিবার দিবাগত রাতে উপজেলার ৫নং শিমলা রোকনপুর ইউনিয়নের বড় শিমলা গ্রামের নূর ইসলামের ক্ষেতে। এতে ওই কৃষকের কমপক্ষে প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন।

 

ভুক্তভোগী কৃষক নূর ইসলাম জানান, তিনি একজন বর্গাচাষী। শনিবার দিবাগত রাতে কে বা কারা আমার ২৩ শতক জমির ধরন্ত লাউ গাছ কেটে দিয়েছে। এতে আমার প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। গ্রামে আমার কারো সাথে বিরোধ নেই। আমার এমন ক্ষতি করে কি লাভ হলো।

 

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন