কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :
কালিগঞ্জে বাংলাদেশ জাতীয় হিন্দু মহা জোটের মাসিক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪টায় উত্তর কালীগঞ্জচ কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কালিগঞ্জ উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি ডাঃ পতিরাম মল্লিক, কালিগঞ্জ উপজেলা হিন্দু মহা জোটের সাধারণ সম্পাদক গোপাল সরদারের সঞ্চলনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্ঠা স্বপন বিশ্বাস।
সভায় হিন্দু পারিবারিক আইন পরিবর্তন এর বিপক্ষে ক্ষোভ প্রকাশ করা হয় এবং দেশব্যাপী ধমীয় সংখ্যালঘুদের, ধর্মীয় প্রতিষ্ঠান, জমি দখল, মৎস্য ঘের দখল, বসত বাড়ি জবর দখলের নিন্দা ও প্রতিবাদ জানান। বিষয়গুলোর মামলা হলেও আসামী গ্রেফতার হয় না এবং তার সু-বিচার হয় না। তাই যাতে উক্ত বিয়ষগুলো যথাযথ তদন্ত করা ও সুবিচার পাওয়া যায় তার জন্য প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণ কামনা করা হয়।
সভায় হিন্দু মহা জোটের নির্বাহী সভাপতি মাস্টার প্রভাষ মন্ডল, সিনিয়র সহ সভাপতি বিজিত বম্রন, চন্ডি চরণ মন্ডল, কোষাধ্যক্ষ দেব প্রসাদ বাবু, স্বপন চ্যাটার্জী, মানবাধিকার সম্পাদক বিধান সরকার, দলিত ফেডারেশনের সম্পাদক সুশান্ত দাশ, সহ সমন্বয়কারী পুলক মল্লিক, যুব জোটের প্রকাশ দেবনাথ, সঞ্জয় বিশ্বাস, সাধন বিশ্বাস, সিদাম বিশ্বাস, মুকুল বিশ্বাস সহ ১২টি ইউনিয়নের হিন্দু মহাজোটের নেতা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
