কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :
কালীগঞ্জ উপজেলার পূর্ব নলতা গ্রামে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দখলীয় ভিটা বাড়িতে জোরপূর্বক ঘর বাধায় বাধা দেওয়ায় প্রতিপক্ষরা বৃদ্ধ মোঃ আরশাদ আলী সরদার ৭৬ কে মাথায় দা দিয়ে মেরে রক্তাক্ত জখম ও তারপুত্র নুরজামান কে এলোপাতাড়ি মেরে জখম করেছে। ঘটনাটি ঘটেছে গত ২৪ সেপ্টেম্বর আনুমানিক ভোর ছয়টার দিকে ষআহত আরশাদ আলী সর্দার কালিগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে কালীগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।
কালিগঞ্জ থানায় এজাহার সূত্রে জানা গেছে আরশাদ আলী সরদারের উপজেলা নলতা মৌজা ১০ নং জে এল এর অধীনে ১০ ৫৬ ১০ ৬৪ ১০ নং খতিয়ানে মোট ৭৭ শতক সম্পত্তির মধ্যে ৪.৫০ শতক সম্পত্তি পৈত্রিক এবং সেই জমি সে ভোগ দখল করে আসছে। উক্ত জমি নিয়ে পূর্ব নলতা গ্রামের মৃত পরবাসতুল্য সরদারের ছেলে রুলামিন সরদার ও টকিম সরদারের ছেলে আকবর সর্দার গং দের সাথে জমি জায়গা নিয়ে বিরোধ থাকায় নুরুজ্জামান সাতক্ষীরা জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে পাঁচজনের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারা মোতাবেক পিটিশন মামলা নং ৫৪৫ কালিগঞ্জ ২১ মামলা দায়ের করে।
গত ১১ মার্চ ২০২১ উক্ত মামলার প্রেক্ষিতে বিজ্ঞ আদালতের নির্দেশনা অনুযায়ী কালিগঞ্জ থানা পুলিশ তফসীল জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় উভয়পক্ষকে জারি করেনষ তফসীল জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় থাকে।
বিবাদীরা পূর্ব পরিকল্পিতভাবে গত ২৪ সেপ্টেম্বর ভোর আনুমানিক ছয়টার দিকে রুহুল আমিন সরদারের নেতৃত্বে ১৪৫ ধারা ভঙ্গ করে নুরুজ্জামানের বসতভিটায় জোরপূর্বক ঘর তৈরি করতে থাকলে তখন নুর জামান এর পিতা বয়োবৃদ্ধ আরশাদ আলী সরদার ও তার পুত্র নুরুজ্জামান বাধা দিলে প্রতিপক্ষরা তাকে এলোপাতাড়ি মারপিট করে ও তার বৃদ্ধ পিতা কে মাথায় আঘাত করলে রক্তাক্ত জখম হয় আহতরা কালিগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় নুরুজ্জামান বাদী হয়ে ৪ জনকে অভিযুক্ত করে কালীগঞ্জ থানায় এজাহার দায়ের করেছে থানায় মামলার প্রস্তুতি চলছে।
