হোম অন্যান্যসারাদেশ কালীগঞ্জের বিষ্ণুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের স্থায়ী ও দীর্ঘমেয়াদি ক্যাম্প অনুষ্ঠিত

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :

গত ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার ২ নং বিষ্ণুপুর ইউনিয়নের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্থায়ী ও দীর্ঘমেয়াদি বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উক্ত ক্যাম্পে ১২১ জন ইমপ্ল্যান্ট পাঁচজন স্থায়ী পদ্ধতি এবং তিন জনকে কপারটি সেবা প্রদান করা হয়।

অত্যন্ত সুন্দর মনোরম আনন্দঘন পরিবেশে বিষ্ণুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের স্থায়ী ও দীর্ঘমেয়াদি ক্যাম্প প্রত্যক্ষ ও নির্দেশনা প্রদান করেন সাতক্ষীরার সুযোগ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-পরিচালক রওশন আরা জামান।

এসময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম মেডিকেল অফিসার ডাক্তার প্রবীর মুখার্জি এসএমসি এইস সহ সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

ক্যাম্প অনুষ্ঠানের আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর মেডিকেল অফিসার ডাক্তার জয়ব্রত ঘোষ। বিষ্ণুপুরের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের স্থায়ী ও দীর্ঘমেয়াদি ক্যাম্পটির সার্বিক সফলতা ও সার্থক করার জন্য কালীগঞ্জ উপজেলার সকল কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিত অভিনন্দন জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন