হোম অন্যান্যসারাদেশ কালিয়ায় ৬ বছরের শিশুধর্ষণ চেষ্টায় মামলা

নড়াইল অফিস :

নড়াইলের কালিয়ায় ছয় বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। রোববার সকালে উপজেলার নড়াগাতী থানায় মামলাটি করেন ভূক্তভোগী শিশুর মা। শনিবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নে ওই ঘটনা ঘটে। অভিযুক্ত কিশোর শিমুল মোল্যা পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

পুলিশও পারিবারিক সূত্র থেকে জানা যায়, গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের কালি নগর গ্রামের নুরো মোল্যার ছেলে শিমুল মোল্যা(১৫)বাড়ির পাশের বাগানে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। তখন শিশুটির চিৎকারে তার মা এগিয়ে এলে কিশোর শিমুল মোল্যা পালিয়ে যায়। এরপর তাকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।পরে সেখান থেকে উপজেলার নড়াগাতী থানায় শিশুটিকে আনা হয়।

নড়াগাতী থানার ওসি সুকান্ত সাহা জানান, পাশের গ্রামের কিশোর শিমুল মোল্যার নামেই নড়াগাতী থানায় মামলা হয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

 

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন