হোম অন্যান্যসারাদেশ কালিগঞ্জে শহীদ বুদ্ধিজীবি দিবসে শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বল

কালিগঞ্জে শহীদ বুদ্ধিজীবি দিবসে শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বল

কর্তৃক Editor
০ মন্তব্য 149 ভিউজ

কালিগঞ্জ প্রতিনিধি :

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস উদ্যাপনে কালিগঞ্জ শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সন্ধ্যায় কালিগঞ্জ সোহরাওয়ার্দী পার্কের শহীদ মিনারে বুদ্ধিজীবীদের স্বরণে শতাধিক মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিবুল আলম, থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন, উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট, মুক্তিযোদ্ধা সন্তান কামন্ডের সভাপতি শেখ মেহেদী হাসান সুমন প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু। মোমবাতি প্রজ্জ্বল অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, সাংবাদিক, কবি সাহিত্যিক, শিল্পী ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

s

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন