হোম অন্যান্যসারাদেশ কালিগঞ্জে ভ্রাম্যমান দুধ, ডিম ও মাংস বিক্রয় কেন্দ্র উদ্বোধন

কালিগঞ্জ প্রতিনিধি :

কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও প্রানি সম্পদ দপ্তরের বাস্তবায়নে প্রানি সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রানি সম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রানি সম্পদ মন্ত্রনালয় এর সহযোগীতায় এবং সাতক্ষীরা জেলা প্রানি সম্পদ দপ্তরের ব্যবস্থাপনায় কালিগঞ্জে ভ্রাম্যমান দুধ, ডিম ও মাংস বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। ১৩ এপ্রিল বিকাল ৪টায় কালিগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসাবে ভ্রাম্যমান ভ্যান এর মাধ্যমে এক কার্যক্রমের শুরু উদ্বোধন ঘোষনা করেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেস ক্লাবের সাধাণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চলনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পানি সম্পদ কর্মকর্তা ডাঃ মনোজিত কুমার মন্ডল, কালিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু সহ স্থানীয় ব্যক্তিবর্গ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। দেশ ব্যাপী করোনা (কোভিড-১৯) পরিস্থিতিতে জন সাধারণের প্রানিজ পুষ্টি নিশ্চিত করণে এখানে ন্যার্য মুল্যে দুধ, ডিম ও মাংস ভ্রাম্যমান বিক্রয় কেন্দ্র সাধারণ মানুষের বাড়িতে ও দৌরগোড়ায় পৌছে দেবে।

 

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন