হোম অন্যান্যসারাদেশ কালিগঞ্জে তেঁতুলিয়ায় সংখ্যালঘু দিলীপ অধিকারীকে হাতুড়ী দিয়ে পিটিয়ে জখম থানায় মামলা

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :

কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের তেুঁতুলিয়া গ্রামে পানি নিষ্কাশনের পথ কে কেন্দ্র করে পূর্ব শত্রæতার জের ধরে প্রতিবেশী মোঃ আহাত আলী কারিকরের পুত্র মনিরুজ্জমান কারকির ওরফে তোতন ও তার ভাই ইউ.পি সদস্য, বাবলু আক্তার, সালাম কারিকর, সাইফুল, নিহারুল, সামাদ জিয়া দলবদ্ধ হয়ে মাধব অধিকারীর পুত্র দিলিপ অধিকারীকে জোরপূর্বক বাড়ী থেকে তুলে নিয়ে এলোপাতাড়ী মারপিট ও হাতুড় দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। ঘটনাটি ঘটেছে গত ১৭ সেপ্টেম্বর সকাল ৭টার দিকে।

এ ঘটনায় দিলিপ অধিকারী বাদী হয়ে কালিগঞ্জ থানায় এজাহার দায়ের করলে থানায় ১৪৩, ৪৪৭, ৩২৩, ৩২৫, ৩০৭, ৩৫৪, ৩৭৯, ৫০৬ (২), ৩৪ ধারায় পি.বি মামলা হয়। মামলা নং-১৮, তাং-১৮/০৯/২০২১। জানাগেছে দিলিপ অধিকারী তেঁতুলিয়া গ্রামের মোঃ আব্দুল গফ্ফার হাজীর পুত্র মঞ্জুর কাছ থেকে ঘেরের বাইরের খাল লীঝ নিয়ে ঝপঝপিয়া নদী হতে পানি আনায়ন করে মৎস্য ঘের করে আসছে। ঐ পানির টাকা এলাকায় যারা মৎস্য ঘের করে সবাই মিলে পরিশোধ করে। টাকা চাইতে গেলে তেঁতুলিয়া গ্রামের মোঃ আহাদ আলীর পুত্র মোঃ মনিরুজ্জামান তোতন এর সাথে দিলিপ অধিকারীর তর্ক তর্কী হয়।
এক পর্যায়ে মোবাইল করে হুমকি দিয়ে তার ভাই বাবলু আক্তার, সালাম কারিকর, সাইফুল, নিহারুল, সালাম, জিয়া সহ অন্যান্যরা দলবদ্ধ হয়ে দিলিপ অধিকারীর বাড়ী থেকে মারপিট করতে করতে তুলে নিয়ে যায় এবং হাতুড়ী দিয়ে পিটিয়ে জখম করে। এসময় দীলিপের ছোট ভাই গৌর অধিকারী ও তার স্ত্রী বাসন্তী ঠেকাতে গেলে তাদের কেও বেধড়ক মারপিট করে। তার স্ত্রী অন্তঃস্বর্ত্তাকে পেটে লাথি মারলে রক্ত ক্ষরণ হয় এবং তারা বিভিন্ন ভাবে হুমকি দেয় সংখ্যালঘু এই পরিবারটাকে এখান থেকে তাড়িয়ে দেবো।

দূবৃত্তদের নামে কালিগঞ্জ থানায় মামলা সহ তাদের অত্যাচার ও নির্যাতনের হাত থেকে বাঁচতে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, সাতক্ষীরা জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার সহ হিন্দু বৈদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের কাছে অভিযোগ করেছেন। এদিকে নির্যাতনকারীরা জামিনে বাড়ীতে এসে দীলিপ অধিকারী সহ তাদের পরিবারের উপরে বিভিন্ন হুমকি দিয়ে আসছে। ঐ পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন