কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :
কালিগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিঃএর ব্যবস্থাপনা কমিটির অনিয়ম ও স্বজনপ্রীতি অভিযোগ উঠেছে। নিয়মমাফিক বৈধ ভোটারদের নিয়ে আবারও নির্বাচনের দাবীতে সংশ্লীষ্ট দপ্তরের উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবী করেন ভোট বঞ্চিতরা।
অভিযোগ সুত্রে জানাগেছে, গত ১৯/০৯/২১ তারিখে উপজেলা বিআরডিবি কর্মকর্তা মিস তানজিয়ারা খাতুন স্বাক্ষরিত নির্বাচনের নোটিশ প্রদান করেন। সে মতে গত ৩/১১/২১ তারিখে প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। কালিগঞ্জ ইউসিসি নির্বাচনে ১শ ২২ জন বৈধ ভোটার থেকে ভোটের দিনেই ১৬ জন ভোটারকে বাদ দিয়ে নির্বাচন করা হয়েছে।
কালিগঞ্জ ইউসিসিএ এর উপজেলার মুকুন্দপুর গ্রাম কৃষক সমবায় সমিতি লিমিটেডের দায়িত্বপ্রাপ্ত ভোটিং প্রতিনিধি খবির উদ্দিন, রফিকুল ইসলাম লিখিত অভিযোগে জানান, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর সভাপতি পদে নিবাচনে বৈধ ভোটার তালিকাভুক্তি হওয়ার পরও তাদেরকে ভোটাধিকার প্রয়োগে পরিকল্পিতভাবে বঞ্চিত করা হয়েছে। সভাপতি ও ডাইরেক্টর পদের জন্য ভোটের নির্ধারিত দিন ২২ নভেম্বর-২০২১ তারিখে ধার্য ছিল। ঐ দিনেই পূর্ব পরিকল্পিত ভাবে সাজানো নির্বাচনের মাধ্যমে সভাপতি করা হয়েছে।
অভিযোগকারীরা এই পাতানো ও ষড়যন্ত্রমুলক নির্বাচনের ফলাফল স্থগিত করে পুনরায় নির্ভুল ও সঠিক ভোটার তালিকা প্রণয়ন করে সকল প্রাথমিক সমিতির প্রতিনিধিদের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সমবায়ীদের পছন্দমত প্রতিনিধি তৈরি করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান। তাদের দাবী সকল প্রাথমিক সমিতির বৈধ, মনোনীত ও তালিকাভুক্ত প্রতিনিধিদের মাধ্যমে গনতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটাধিকারের মাধ্যমে সমবায়ীদের পছন্দমত প্রতিনিধি নির্বাচন এখন সময়ের দাবী।
এবিষয়ে ইউসিসিএ এর সাবেক সভাপতি গাজী জাহাঙ্গীর কবীর এ প্রতিনিধিকে বলেন এ নির্বাচনে অনিয়ম হয়েছে। সভাপতি প্রার্থী শেখ লুৎফর রহমান বলেন বৈধ ভোটারদের দিয়ে আবারও নির্বাচনের দাবী জানাচ্ছি।
