হোম অন্যান্যসারাদেশ কালিগঞ্জের তেঁতুলিয়া মলম বরেয়া মহা শ্বশানের জায়গা জবর দখলের অভিযোগ

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :

কালিগঞ্জ উপজেলায় তারালী ইউনিয়নে তেঁতুলিয়া মলম বরেয়া মহা শ্বশানের জায়গা জবর দখল ও মাটি ভরাট করে ঘর নির্মানের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় কালিগঞ্জ উপজেলার তেঁতুলিয়া মলম বরেয়া গ্রামের মৃত কার্তিক চন্দ্র মন্ডলের ছেলে নির্মল চন্দ্র মন্ডল কালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে। কালিগঞ্জ থানা পুলিশ ও উপজেলা পূাজ উদ্্যাপন পরিষদের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করে কাজ বন্ধ করে দিয়েছে। জানা গেছে তেঁতুলিয়া মলম বরেয়া গ্রামে মহা শ্বশানটি শতাধিক বছর যাবত এলাকার হিন্দু সম্প্রদয়ের মরা দেহ সৎকার করে আসছে। গত ১৪ই এপ্রিল বুধবার তেঁতুলিয়া গ্রামের মৃত আলম মোড়লের ছেলে জামায়াত মোড়ল ও একই গ্রামের মোসেল মোড়লের ছেলে মুঞ্জুর মোড়ল সহ অন্যান্য লোকজন নিয়ে বরেয়া মহা শ্বশানের জায়গা জবর দখল করে মাটি ভরাট ও ঘর নির্মানের পাইতারা করতে থাকে। এব্যাপারে নির্মল চন্দ্র মন্ডল মহা শ্বশানের জায়গা জবর দখল ও মাটি ভরাটের বিষয়ে জানতে চাইলে এবং বাধা নিষেধ করায় তারা অকথ্য ভাষায় গালি গালাজ প্রকাশ্য হুমকি দিয়ে মারপিট খুম জখম করিবে বলে আস্ফলন করিতে থাকে। বিষয়টি কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়া মহা শ্বশান দখলের বিষয়ে ঘটনাস্থল সরে জমিনে পরিদর্শন করেন কালিগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ মিলন কুমার ঘোষ ও সহ সাংগঠনিক সম্পাদক অসীত কুমার সেন। তারা মহা শ্বশানের জায়গা জবর দখলে প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেন এবং উপজেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন