হোম অন্যান্যসারাদেশ কালিকাপুর নূরিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আঃ জব্বার এর মৃত্যুতে শোকাভিভূত

আল মামুন, গলাচিপা(পটুয়াখালী) প্রতিনিধি :

কালিকাপুর নূরিয়া ফাজিল(ডিগ্রি) মাদ্রাসার সহকারী অধ্যাপক বাংলাও বাংলাদেশ জামিয়াতুল মোদারেছিন গলাচিপা উপজেলা শাখার সভাপতি আঃ জব্বার (৫৮) আর নেই।

তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মঙ্গলবার সকাল ৭টা ৩০মিঃ সময় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহে ….রাজিউন)।বুধবার সকাল ৭ টায় তাঁর কর্মস্থল কালিকাপুর নূরিয়া ফাজিল(ডিগ্রি) মাদ্রাসা মাঠে ১ম ও পটুয়াখালী পুকুরজনা নিজ গ্রামে ২য় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪মেয়ে ও ১ছেলে সহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, বাংলাদেশ জমিয়াতুল মোদারেছিন কেন্দ্রীয় কমিটির মহাসচিব, বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিসার্স এসোসিয়েশন পটুয়াখালী জেলা শাখা নেতৃবৃন্দ, গলাচিপা উপজেলার বিভিন্ন শিক্ষক সংগঠন, প্রেসক্লাব ও নানা শ্রেনি পেশার লোকজন শোক জানিয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন