পিরোজপুর অফিস :
শীত কালীন বৈশ্বিক মহামারী নোভেল করোনা ভাইরাস কোভিড-১৯ প্রতিরোধে পিরোজপুরের কাউখালী সদর ইউনিয়নের দুটি ওয়ার্ডের ৮’শত দরিদ্র ও হত দরিদ্র প্রত্যেক পরিবারের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হিসেবে সাবান বিতরণ করা হয়েছে।
জিওবি ইউনিসেফ আসওয়া প্রকল্প-২ অর্থায়নে এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ কাউখালীর বাস্তবায়নে মঙ্গলবার(২৬ জানুয়ারি) কাউখালী সদর ইউনিয়ন পরিষদ চত্তরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটনের সভাপতিত্বে বিতরণ অনূষ্ঠানে উপস্থিত ছিলেন, কাউখালী সদর ইউনিয়নের ইউপি সদস্য নেপাল চন্দ্র দে, ইউপি সদস্য আজম আলী খান.ইউপি সচিব আশুতোষ মন্ডল, ইউনিয়ন সমন্বয়কারী এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ প্রমোটর মাকসুদা লিপি, মো:মাসুদুর রহমান প্রমূখ।
s
