হোম অন্যান্যসারাদেশ কাউখালীতে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

পিরোজপুর অফিস :

পিরোজপুরের কাউখালীতে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে শুক্রবার দুপুরে নিজ ঘরে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে অনন্যা ডাকুয়া (১৬) নামে ওই পরীক্ষার্থী ।

নিহত অনন্যা ডাকুয়া উজিয়ালখান গ্রামের অসিম ডাকুয়ার মেয়ে। সে কাউখালী সরকারি এসবি বালিকা বিদ্যালয়ের ছাত্রী এবং এবারের এসএসসি পরীক্ষার্থী ।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার (১৯আগস্ট) অনন্যাকে বাসায় রেখে মা জম্মাষ্টমীর অনুষ্ঠানে ও বাবা দোকানে যায়। দুপুরে তার মা জম্মাষ্টমীর অনুষ্ঠান শেষে ঘরের দরজা বন্ধ দেখে অনন্যা ডাকাডাকি করেন। এতে অনন্যা সাড়া না পেয়ে এ ঘরের দরজা ভেঙ্গে দেখতে পান তাঁর মেয়ে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে অনন্যাকে ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামায়। তবে কী কারণে অনন্যা আত্মহত্যা করেছে আশপাশের ও পরিবারের লোকজন বলতে পারছেন না।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বনি আমিন বলেন, প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলে মনে হয়েছে। লাশ উদ্ধার করে পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন