কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
কলারোয়া সীমান্তে বিজিবি সদস্যদের অভিযানে প্রায় ২৬ কেজি রুপার গহনা ও বিপুল পরিমান ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকালে কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (১৮ ফেব্রুয়ারী) সকালে ও বৃহষ্পতিবার রাতে উপজেলার কেঁড়াগাছি ও ভাদিয়ালী সীমান্তে পৃথক অভিযানে ২৫ কেজি ৬০০ গ্রাম রুপার গহনা ও ৫৫ লাখ ৬৪ হাজার টাকার ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়। রুপার গহনার মূল্য আনুমানিক ৩৩ লাখ ৪১ হাজার টাকা বলে জানা যায়।
উদ্ধার হওয়া পণ্য চোরাপথে ভারত থেকে আসছিলো। উদ্ধারকালে চোরকারবারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা, ৩৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ। এ ব্যাপারে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
