হোম অন্যান্যসারাদেশ কলারোয়া শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজ পরিচালন পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়ায় শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজ পরিচালন পরিষদের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ জুলাই) বেলা সাড়ে ৩ টায় কলেজ অধ্যক্ষের কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কলেজ পরিচালন পরিষদের সভাপতি উপজেলা আ’লীগ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। সভায় কলেজের বিভিন্ন ভবনের নামকরণ, অভ্যন্তরিন অডিট, শিক্ষার গুনগত মানউন্নয়ন সহ একাধিক বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহন করা হয়।

কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক রেজাউল ইসলামের পরিচালনায় সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পরিষদের সদস্য সচিব অধ্যাপক তুতিয়া খাতুন, পরিষদের বিদ্যোৎসাহী সদস্য কপাই সাধারন সম্পাদক শেখ হাসান রেজা ( কামাল রেজা), হিতৈষী সদস্য শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, অভিভাবক সদস্য সহকারী অধ্যাপক শান্ত কুমার পাল, মাস্টার জাকাকুল্যাহ, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক আবুল খায়ের, সহকারী অধ্যাপক ইউনুস আলী খান, প্রভাষক শেফালী রানী বসু সহ কর্মকর্তাবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন