দীপক শেঠ, কলারোয়া (সাতক্ষীরা) :
যথাযোগ্য মর্যাদায় কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। ১৪ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা ও বিশেষ দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
স্কুলের প্রধান শিক্ষক প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান কামরুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক আবু বকর ছিদ্দীক, তজিবুর রহমান, নাছরিন সুলতানা, আনারুল ইসলাম, সাইফুল আলম, সমীর কুমার সরকার, জাকিয়া পারভীন, রীনা রানী শিক্ষার্থীবৃন্দ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মাস্টার মশিউর রহমান। সব শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুরুপভাবে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে বলে জানা যায়।
