হোম অন্যান্যসারাদেশ কলারোয়া পৌর সভায় আয়-ব্যয়সহ বিভিন্ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়া পৌর সভায় আয়-ব্যয়সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প কার্যক্রমের নথিপত্র পরিদর্শন করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রনালয়ের খুলনা বিভাগের রুটিন কার্যক্রমে এই পরিদর্শন করা হয়। মঙ্গলবার(৫ অক্টোবর) সকাল ১১ টায় পৌর সভার সকল কার্যক্রমের নথিপত্র পরিদর্শন করেন স্থানীয সরকার খুলনা বিভাগের পরিচালক মো: গিয়াস উদ্দীন।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখা,সাতক্ষীরা উপ পরিচালক মাশরুফা ফেরদৌস, উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, পৌর প্রকৌশলী ওয়াজিহুর রহমান, পৌর সচিব তুষার কান্তি দাশসহ পৌর কাউন্সিলরবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

বিকাল ৫ টার দিকে সকল কার্যক্রম পরিদর্শন শেষে স্থানীয় সরকার, খুলনা বিভাগের পরিচালক মো: গিয়াস উদ্দীন সন্তোষ প্রকাশ করেন বলে জানা যায়। পরিদর্শন কার্যক্রমের পূর্বে পৌর সভার উদ্যোগে আগত সরকারি অতিথিদের পুষ্প স্তাবক দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন