হোম অন্যান্যসারাদেশ কলারোয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের  প্রার্থী মনিরুজ্জামান বুলবুল বেসরকারীভাবে নির্বাচিত

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরার কলারোয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মনিরুজ্জামান বুলবুল বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ১৩ হাজার ৪৬৯ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বদ্বী স্বতন্ত্রপ্রার্থী নার্গিস আক্তার জগ প্রতিক নিয়ে পেয়েছেন ১৬৮৮ ভোট।

এছাড়া ধানের শীষ প্রতিক নিয়ে শেখ শরিফুজ্জামান তুহিন পেয়েছেন ৫০৫ ভোট। ভোটগণনা শেষে শনিবার রাতে উপজেলা রিটার্নিং কর্মকর্তা মনোরজ্ঞন বিশ্বাস এ ফলাফল ঘোষনা করেন।

তবে, শনিবার বেলা ১১টার দিকে ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জন করেন বিএনপির প্রার্থী শেখ শরিফুজ্জামান তুহিন ও বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র আক্তারুল ইসলামের স্ত্রী নার্গিস সুলতানা। তবে, এতদিন এ পৌরসভাটি দীর্ঘদিন ধরে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ছিল।

এছাড়া এ পৌরসভার সংরক্ষিত নারী ১ নং আসনে (১,২,৩ নং ওয়ার্ড) বিজয়ী হয়েছেন মিসেস ফারহানা হোসেন, ২ নং আসনে (৪,৫,৬ নং ওয়ার্ড) সন্ধ্যা রানী বর্মন ও ৩ নং আসনে (৭,৮,৯ নং ওয়ার্ড) তৃতীয় লিঙ্গের দিথী খাতুন।

সাধারণ কাউন্সিলর পদে ৯টি ওয়ার্ডে বিজয়ী যারা বিজয়ী হয়েছেন তারা হলেন, ১ নং ওয়ার্ডে জিএম শফিউল আলম, ২নং ওয়ার্ডে মো.আসাদুজ্জামান তুহিন, ৩নং ওয়ার্ডে রফিকুল ইসলাম, ৪নং ওয়ার্ডে মেজবাহ উদ্দীন, ৫নং ওয়ার্ডে শেখ জামিল হোসেন, ৬ নং ওয়ার্ডে আলফাজউদ্দীন, ৭নং ওয়ার্ডে জাহাঙ্গীর হোসেন, ৮নং ওয়ার্ডে শেখ ইমাদুল ইসলাম ও ৯নং ওয়ার্ডে হাকিম উদ্দীন।

s

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন