হোম অন্যান্যসারাদেশ কলারোয়া পৌরসভায় যৌথভাবে বাজেট রিভিউ সভা

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়ায় পৌর সভায় যৌথভাবে বাজেট রিভিউ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬জানুয়ারী) সকালে পৌরসভা হলরুমে ওই রিভিউ সভা অনুষ্ঠিত হয়। প্র্যাকটিক্যাল এ্যাকশন ও পৌরসভার যৌথভাবে আয়োজিত অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল।

পৌর কাউন্সিলর শেখ জামিল হোসেনের সভাপতিত্বে ও প্র্যাকটিক্যাল এ্যাকশন প্রোগ্রাম অফিসার শাহানাজ পারভীন মিনার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পৌর সচিব তুষার কান্তি দাস, পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম, মেজবাহ উদ্দীন লিলু, আলফাজ উদ্দীন, আকিমুদ্দিন আকি, ইমাদ হোসেন, সন্ধ্যা রাণী বর্মন, ফারহানা হোসেন, জিএম শফিউল আলম, আসাদুজ্জামান তুহিন, প্রকৌশলী এসএম সোহরাওয়াদ্দীন হোসেন, কার্য সহকারী শেখ ইমরান হোসেন, উদ্যোক্তা আছিয়া খাতুন, পিএ মাহফুজুর রহমান, হিসাব রক্ষক ইমরুল ইসলাম, করনির্ধারক নাজমুল ইসলাম, লাইসেন্স পরিদর্শক আল আমিন হোসেনসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন