হোম অন্যান্যসারাদেশ কলারোয়া পৌরসভার মেয়রসহ কাউন্সিলর পদে ৩০ জানুয়ারী ভোট গ্রহন

কলারোয়া পৌরসভার মেয়রসহ কাউন্সিলর পদে ৩০ জানুয়ারী ভোট গ্রহন

কর্তৃক Editor
০ মন্তব্য 141 ভিউজ

দীপক শেঠ,কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি:

কলারোয়া পৌরসভার মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর ও সাধারন আসনের কাউন্সিলর পদে নির্বাচন ৩০ জানুয়ারী ভোট গ্রহনের সীদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার নাজমুল কবির জানান, স্থানীয় সরকার(পৌরসভা) নির্বাচন বিধিমালা,২০১০ এর বিধি ১০ অনুযায়ী কলারোয়া পৌরসভার মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং সাধারন আসনের কাউন্সিলর পদে নির্বাচনের উদ্দেশ্যে সময়সূচি ধার্য করিয়া প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে আগামী ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত মনোনয়ন পত্র দাখিল, ৩ জানুয়ারি-২১’ রবিবার মনোনয়ন পত্র বাছাই, ১০ জানুয়ারি রবিবার প্রার্থিতা প্রত্যাহার ও ৩০ জানুয়ারী-২১’ শনিবার(সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে) ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস জানান, সুষ্ঠ ও সুন্দর পরিবেশে আসন্ন কলারোয়া পৌরসভা নির্বাচনে ভোট গ্রহনের জন্য সকল প্রস্তুতি গ্রহন করা হচ্ছে।

s

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন