কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি :
কলারোয়া থানা মসজিদের উন্নয়নকল্পে জেলা পরিষদ কতৃক বরাদ্দকৃত ১ লাখ টাকার অনুলিপি পত্র প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার(২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ’লীগের সহ সভাপতি আলহাজ্ব শেখ আমজাদ হোসেন ওই অনুলিপি পত্র প্রদান করেন।
থানা মসজিদের অজুখানা উন্নয়নে বরাদ্দকৃত ১ লাখ টাকার অনুলিপি পত্র গ্রহন করেন থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর খায়রুল কবির। এ সময় উপস্থিত ছিলেন থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ ।
