হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় ২৯তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

কলারোয়ায় ২৯তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

কর্তৃক Editor
০ মন্তব্য 224 ভিউজ

কলারোয়া( সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়ায় ২৯ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২২তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০ পালিত হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু।

উপজেলা অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সমাজসেবা অফিসার জামালউদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সমাজসেবক অফিস ফিল্ড সুপার ভাইজার শেখ সাবের আলী, উচ্চমান সহকারি আব্দুস সামাদ, প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক হাসান আলী, আব্দুল মজিদ ও আতাউর রহমানসহ প্রতিবন্ধী স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও সূধিবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন