হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় ‘স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ’ বিষয়ক আলোচনা সভায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এমপি

দীপক শেঠ, কলারোয়া (সাতক্ষীরা) :

স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণঃ বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীর্ষক’ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল ১১ টায় কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এমপি।

তিনি তার বক্তব্যে বলেন, তিনি সরকার পরিচালনায় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভূয়সি প্রশংসা করে সরকারের কৃষি খাতে, শিক্ষা, স্বাস্থ্য, সমবায় সহ পল্লী উন্নয়ন ও বিভিন্ন দপ্তরের সাফল্যের কথা তুলে ধরেন।

সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা- কলারোয়া) সংসদ সদস্য এ্যাডঃ মুস্তফা লুৎফুল্লাহ,প্রতিমন্ত্রীর সহধর্মনী তন্দ্রা ভট্টাচার্য, ও উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য বি,এম নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আ’লীগ নেতৃবৃন্দ,স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সূধিবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর অশোক কুমার ঘোষ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন