হোম Uncategorized কলারোয়ায় সোনাই নদীতে ভ্রাম্যমান আদালতের অবৈধ পাটাবেড়া উচ্ছেদ অভিযান

কলারোয়ায় সোনাই নদীতে ভ্রাম্যমান আদালতের অবৈধ পাটাবেড়া উচ্ছেদ অভিযান

কর্তৃক
০ মন্তব্য 190 ভিউজ
দীপক শেঠ,কলারোয়া প্রতিনিধিঃ
কলারোয়ায় সোনাই নদীতে জলাবদ্ধতা দূরীকরণ ও টেকসই পানি ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পের আওতায় সোনাই নদের অবৈধ পাটাবেড়া উচ্ছেদ অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার(৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার হোসেন (ভূমি) এর নেতৃত্বে পুলিশের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত এই কার্যক্রম পরিচালিত হয়।  কলারোয়ার চন্দনপুর ও সোনাবাড়িয়া ইউনিয়নের  শ্রীরামপুর, রামভাদ্রপুর ও মদনপুর এলাকা থেকে ন-কাটি বিল পর্যন্ত প্রবাহিত সোনাই নদের অবৈধ পাটাবেড়া উচ্ছেদের পাশাপাশি সমস্ত পাটা পুড়িয়ে ফেলা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা  জানান, সোনাই নদ অনেক দিন ধরে অবৈধ দখলে। তারা অবৈধভাবে বেড়াপাটা দিয়ে মাছ চাষ করছে। এরকম একটি অভিযোগের ভিত্তিতে আর  জেলা প্রশাসকের নির্দেশনায় এই অভিযান। যাতে করে পানি নিষ্কাশনের কোনা বাধা না পায় তার জন্য এসব বেড়াপাটা উচ্ছেদ করা হচ্ছে।
তিনি আরো জানান, এই অভিযান অব্যহত থাকবে। আগামীতে কেউই যাতে পাটা দিয়ে পানি নিষ্কাশনের বাধা সৃষ্টি না করতে পারে তার জন্য ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলামকে নির্দেশনা দেন। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি ও ভূমি অফিসের কর্মকর্তা বৃন্দ।
Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন