হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় শিবিলের ৩য় মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়ানুষ্ঠান

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়ার কৃতি সন্তান ও ব্র্যাক ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শুভংকরকাটি গ্রামের কাজী আছাদুজ্জামান আছাদের বড় ছেলে কাজী আওনাফ আতিফ শিবিলের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

বৃহস্পতিবার(৬ জানুয়ারী) বেলা সাড়ে ১১ টায় কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ‘শিবিল স্মৃতি পাঠাগার’ আয়োজিত স্মরণ সভা ও দোয়ানুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মুজিবুর রহমান।

‘শিবিল মেমোরিয়াল ফান্ড’র অর্থায়নে অনুষ্ঠিত স্মরণ সভায় স্মৃতিচারণ করেন ও উপস্থিত ছিলেন কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, উপজেলা দুপ্রক সদস্য শিক্ষক উৎপল কুমার সাহা, আরবী প্রভাষক মাওলানা আসাদুজ্জামান ফারুকী, সাংবাদিক আরিফ চৌধুরী, ফারুক রাজ, সহকারী শিক্ষক অনুপ কুমার, শিক্ষিকা সুলতানা কামরুন্নেছা, শিরিন সুলতানা, সৈয়দা রিক্তা খানম সহ সূধিবৃন্দ। প্রয়াত শিবিলের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়ানুষ্ঠান পরিচালনা করেন মাওলানা আসাদুজ্জামান ফারুকী।

উল্লেখ্য, ২০১৯ সালের ৬ জানুয়ারি ভারতের ব্যাঙ্গালুরুর একটি হাসাপাতালে চিকিৎসারত অবস্থায় কাজী আওনাফ আতিফ শিবিল (১৯) মৃত্যুবরণ করেন। সে সময় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন শিবিল।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন