দীপক শেঠ, কলারোয়া (সাতক্ষীরা) :
কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনে-২২’ সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (২৩ জুলাই) সকাল ১০ টায় সভাটি অনুষ্ঠিত হয়।
জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন-২২’ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তেন অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল।
সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এসএমএ সোহেল, মৎস্য সম্প্রসারন কর্মকর্তা তৌফিক হাসান, মেরিন ফিসারিজ অফিসার কুমার প্রসুন দাশ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মরত সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, ২৩ জুলাই থেকে আগামী ২৯ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ-২২’র বিভিন্ন কার্যক্রম চলবে বলে জানা যায়।
