কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
কলারোয়ায় মাদরাসাতুল বানাত আস-সালাফিয়্যাহ শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা,সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ ডিসেম্বর) সকাল ৯ টায় কলারোয়া পৌর সদরের কলাগাছি মোড়স্থ মাদরাসা ভবনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেসার্স রাকিব অটো রাইস মিলের (ত্রিশমাইল) স্বত্বাধিকারী আলহাজ্ব মুহাম্মদ ইবাদুল ইসলাম।
মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, হেলাতলা ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আজহারুল ইসলাম, বোয়ালিয় আদর্শ মহিলা দাখিল মাদ্রাসার সুপার শাইখ মো: রবিউল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন হাফেজ মহাসিন, অধ্যক্ষ অহিদুজ্জামান বিন সোলায়মান,প্রভাষক মাহমুদ হাসন সহ প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, অভিভাবক,শিক্ষার্থী ও সূধিবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাইফুল্লাহ আল ফাহাদ। উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে নারী শিক্ষা প্রসারে প্রতিষ্ঠিত মাদরাসাতুল বানাত আস-সালাফিয়্যাহ প্রতিষ্ঠানে প্রথম শ্রেণী থেকে সপ্তম শ্রেণীতে অধ্যায়নরত শিক্ষার্থীদের প্রকাশিত ফলাফলে ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে পুরস্কৃত করা হয়।
