কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
কলারোয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টে বালকদের চ্যাম্পিয়ান জালালাবাদ ও বালিকা দলের চ্যাম্পিয়ন খোর্দ্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়। বৃহস্পতিবার (২৩ জুন) বিকাল সাড়ে ৩ টায় সরকারি হাইস্কুল ফুটবল মাঠে উভয় ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফাইনালে (বালক) জালালাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইব্রেকারে ৩-২ গোলে খোর্দ্দ প্রাথঃ স্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অপর বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের (বালিকা) ফাইনাল খেলায় চন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইব্রেকারে ৩-১ গোলে পরাজিত করে খোর্দ্দ প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
বালকদের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় খোর্দ্দ ইয়াসিন,সর্বোচ্চ গোলদাতা জালালাবাদের ইসরাফিল, চন্দনপুর সরকারি প্রাইমারী বিদ্যালয়ের খেলোয়াড় জান্নাতুল ফেরদৌস সেরা খেলোয়াড় ও সর্ব্বোচ্চ গোলদাতা সুমাইয়া নির্বাচিত হয়েছেন । খেলা দু’টি পরিচালনা করেন তপু, মোমিনুর রহমান, কামরুজ্জামান বাবু, আসানুর রহমান। ধারাভাষ্যে ছিলেন প্রধান শিক্ষক আসাদুর রহমান সেন্টু, আঃ ওহাব মামুন, ও শেখ শাহাজাহান আলী শাহিন।
খেলাগুলি উপভোগ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রুলী বিশ্বাস।
উপজেলা শিক্ষা অফিসার এইচ,এম রোকনুজ্জামানের সভাপতিত্বে খেলায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা, কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক শেখ কামাল রেজা, ইনস্ট্রাকটর অশোক কুমার বিশ্বাস, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মাসুদুর রহমান, রবি শংকর দেওয়ান, আশেককুজ্জামান রানা,হারুন অর রশীদ,হুমায়ন কবীর, প্রধান শিক্ষক নুরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক শেখ মোসলেম আলী, সাংবাদিক এ,কে, এম আনিছুর রহমান, শিক্ষক নেতা আরিফুজ্জামান কাঁকন, সিরাজ,এস,কে আসাদুল ইসলাম, শেখ মর্জিনা,মাসউদ পারভেজ মিলন, প্রধান শিক্ষক তহমিনা পারভীন লিলি, আহসান উল্লাহ,সাংবাদিক জুলফিকার আলী সহ বিপুল সংখ্যক শিক্ষকমন্ডলী ও দর্শকবৃন্দ। পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমান।
