হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় পুলিশি অভিযানে ৩ আসামী গ্রেফতার

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়ায় পুলিশি অভিযানে ওয়ারেন্টভূক্তসহ ৩ আসামীকে গ্রেফতার করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, থানার এসআই মফিজুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার একাধিক এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে জিআর মামলায় ওয়ারেন্টভূক্ত পারিখুপি গ্রামের লুৎফর রহমানের ছেলে ইয়াছিন সরদার(৪৬), ঝিকরা গুচ্ছ গ্রামের মৃতঃ ইন্তাজ আলী গাজীর পুত্র কামাল গাজী (৩০) ও একজন নিয়মিত মামলার আসামীকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীদের শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন