হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরণ

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়া উপজেলা পরিষদের উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়েছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরে এডিবি’র অর্থায়নে বাই সাইকেল বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী, এলজিডি’র উপজেলা প্রকৌশলী নাজিমুল হক। এ সময় উপস্থিত ছিলেন এলজিডি’র কম্পিউটার অপারেটর শরিফুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।

উপজেলার বিভিন্ন ইউনিয়নের তালিকাভূক্ত ৩৩ জন দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে এই সাইকেল প্রদান করা হয়। উপকারভোগীদের মধ্যে ২৩ জন ছাত্র ও ১০ জন ছাত্রী বলে জানা যায়। উপজেলা পরিষদের এই মহৎ উদ্যোগকে অভিভাবকসহ সচেতন মহল সাধুবাদ জানিয়েছেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন